শহীদনগরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ১৮নং ওয়ার্ড কৃষক দলের দোয়া
স্টাফ রিপোর্টার :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানার শহীদনগর ১৮নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও খিচুড়ি বিতরণ করা হয়েছে।
মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে শনিবার ৩১ মে দুপুরে শহীদনগর
১নং গল্লিতে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের ছোট ভাই শামীম আহমেদ। দোয়া মাহফিল ও খিচুড়ি বিতরণে নেতৃত্ব দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির হোসেন সরদার।দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সাবেক যুবদল নেতা মনোয়ার হোসেন শোখন। সাবেক বিএনপি নেতা ফারুক আহমেদ।
বিভিন্ন স্পটে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি জানে আলম দুলাল,সদস্য সচিব আব্দুল হাই,যুগ্ম আহবায়ক মোঃ হালিম,যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন,সদস্য উজ্জল খান, নিজাম চিস্তি, মোঃ শহীদ, মোঃ শুকুর মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোনাজাতের পূর্বে ১৮ নং ওয়ার্ড কৃষকদলের বলেন সদস্য সচিব আব্দুল হাই বলেন নারায়ণগঞ্জ - ৫ আসন মাসুদুজামান মাসুদকে আগামী এমপি হিসেবে দেখতে চাই।
শহীদনগর এলাকাবাসীর কাছে ভোট ও দোয়া প্রার্থনা করে মোনাজাতে বাগে মদিনা মসজিদের ইমাম সাহেব বলেন মাসুদুজ্জামান মাসুদ যেন নারায়ণগঞ্জ ৫ আসন থেকে বিপুল ভোটে পাশ করতে পারে। সব সময় যেন আমাদের এলাকার সর্বস্তরের মানুষের পাশে সবসময় থাকতে পারে,আল্লাহ সবদিক দিয়ে তাকে সাহায্য করার তৌফিক দান করেন। আমিন
দোয়া শেষে উপস্থিত গরিব অসহায়ের মাঝে রান্না করা খাবার নেওয়াজ বিতরণ করা হয়।