মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
সমস্ত কবরবাসীর স্মরণে মুন্সিগঞ্জ ডিঙ্গাভাঙ্গা পূর্বপাড়া মহল্লাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ জুন বাদ আসর মুন্সিগঞ্জ ডিঙ্গাভাঙ্গা পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে
এ মাহফিলে আয়োজন করা হয়।
মাহফিলে ডিঙ্গাভাঙ্গা পূর্বপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী রেজোয়ান মাহমুদ রনি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রাহমান যুক্তিবাদী এম এম এম অলফার্স্ট ক্লাস।
মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ যুক্তিবাদী হযরত মাওলানা মুফতি শরিফুল ইসলাম ঢাকা।
আরো ওয়াজ করেন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ হোসাইন আহমেদ ইসহাকী, হযরত মাওলানা আব্দুল মতিন
হযরত মাওলানা মুফতি সাদ মিন ইয়াজ আল আমিন, হাফেজ মাওলানা মুফতি আবু সাঈদ।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পঞ্চসার বিশিষ্ট শিল্পপতি আব্দুল মতিন, মুন্সিগঞ্জ পঞ্চসার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নিজাম উদ্দিন, মুন্সিগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদ রানা, মুন্সিগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক মোঃ সুমন,শহ আলম।
এসময় উপস্থিত ছিলেন
মুন্সিগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ সুলতান শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন ডিঙ্গাভাঙ্গা পূর্বপাড়া মহল্লার তরুন ও যুব সমাজ।
আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রাহমান এম,এম, এম,ফার্স্ট ক্লাস।
মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা আরিফুল ইসলাম বাদল। আরজ গুজারে ছিলেন পূর্বপাড়া পঞ্চায়েত কমিটি।