1. online@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পাইকপাড়া Sky Bright ফুড ইউনিকের শুভ উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন অ্যাডভোকেট আবুল কালাম ১৫ নং ওয়ার্ড বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত না,গঞ্জে ভাসানী জনশক্তি পার্টির আলোচনা সভা উদ্বোধনী অনুষ্ঠিত বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় মেকানিক ইউনিয়নের দোয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতি কালে ০৪ জন সদস্য আটক জিয়ার জন্মদিন ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাবুর উদ্যোগে দোয়া অপহরণ পরিকল্পনাকারী জিতুকে এখনও পুলিশ ধরতে পারেনি বিএনপি থেকে বহিষ্কার হলেন মুন্সিগঞ্জ এর ২ স্বতন্ত্র প্রার্থী

ফতুল্লা থানা বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫

ফতুল্লা থানা বিএনপি র প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১শে জুন বিকেলে কুতুবপুর নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এ প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।

প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ তার বক্তব্যে বলেন প্রায় ৭ বছর পরে বিএনপি সদস্যপদ নবায়ন হচ্ছে যারা ২০১৭ সালে সদস্য হয়েছিল তারাই নতুনভাবে সদস্য হতে পারবে। সদস্য পদ নবায়ন করা হবে। যারা এখনো সদস্য হন নাই বিএনপির আন্দোলন সংগ্রামে ত্যাগী ও পরীক্ষিত নেতা সদস্য হতে পারবেন। গত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নতুন ভোটাররা তিন তিনবার ভোট দিতে পারেনি এছাড়াও ২৪ সালে অনেক নতুন ভোটার ভোটার তালিকায় যুক্ত হয়েছে। আমরা যদি ধারণা করি ফতুল্লার ৫০০০০ ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোট প্রদান করবে।
২০২৪ সালে নতুন প্রজন্ম রক্ত দিয়ে সরকারের দেশকে মুক্ত করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ। তাদের কারণে নতুন ভোটাররা ভোট প্রদান করতে পারবে ইনশাআল্লাহ

বিশেষ অতিথি মাশুকুল ইসলাম রাজীব তার বক্তব্যে বলেন কুতুবপুরের মাটি বিএনপি’র ঘাঁটি। যেকোনো আন্দোলন সংগ্রামে এই এলাকার সূর্য সৈনিকেরা অগ্রণী ভূমিকা পালন করেন।
দীর্ঘ ১৫-১৬ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের কোন জায়গায় আদর্শ সম্মান দেখায়নি। শত হামলা মামলা দিয়েও আমাদের ঐক্য নষ্ট করতে পারেনি। শত হামলা মামলা অন্যায় সহ্য করার পরেও জাতীয়তাবাদী দলকে আদর্শচুত করতে পারেনি। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ঐক্য নষ্ট করতে পারে নাই। আমরা নিজেদের মধ্যে নিজেদের সমালোচনা বন্ধ করতে হবে।

ফতুল্লা থানার সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন বিএনপির নবায়ন, নবায়ন মানে যারা কমিটিতে আছেন তাদেরকে কমিটিতে রাখা এবং নতুন করে সদস্য সংগ্রহ করা আমাদের প্রধান অতিথি দিকনির্দেশনা দিবেন কিভাবে আমরা সেই কাজগুলি করব।
আমাদের ফতুল্লা থানা বিএনপি’র একার পক্ষে ওয়ার্ড পর্যন্ত নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা সম্ভব না। ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক যারা আছেন তাদের কাছে নতুন সদস্য সংগ্রহের ফরম পৌঁছাবো তারা যাচাই-বাছাই করে নবায়ন ও নতুন সদস্য দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জুয়েল রানা, ফতুল্লা থানা যুগ্ন আহবায়ক টিটু, কুতুবপুর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,  নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, এনায়েত নগর বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আকবর আলী সুমন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবরসহ বিএনপি ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By Raytahost