1. online@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জ দেওভোগ জান্নাত কনভেনশন হল – ২ এর শুভ উদ্বোধন মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফতুল্লা থানা পুলিশ ও র‍্যাবের যৌথ সাড়াশি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা সহ ১২ জন গ্রেফতার স্বল্প সময়ের মধ্যে ০৯ বছরের মাদ্রাসা পড়ুয়া অপহৃত শিশু মোহাম্মদ হোসেনকে উদ্ধার ও ০১ জন অপহরণকারী গ্রেফতার করেছে পুলিশ ১৮নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পাইকপাড়া Sky Bright ফুড ইউনিকের শুভ উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন অ্যাডভোকেট আবুল কালাম ১৫ নং ওয়ার্ড বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত না,গঞ্জে ভাসানী জনশক্তি পার্টির আলোচনা সভা উদ্বোধনী অনুষ্ঠিত

বিএনপি থেকে বহিষ্কার হলেন মুন্সিগঞ্জ এর ২ স্বতন্ত্র প্রার্থী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জের দুই বিএনপি নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

দল মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মুন্সিগঞ্জ-১ ও মুন্সিগঞ্জ-৩ আসনের দুই নেতাকে নিজ নিজ পদ থেকে বহিষ্কারের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিস্কার করা হয়েছে।

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জানা যায়, মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় মমিন আলীকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে মুন্সিগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থীর বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহিউদ্দিনকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ মো. আব্দুল্লাহ এবং মুন্সিগঞ্জ-৩ আসনে দলের প্রার্থী হিসেবে রয়েছেন কামরুজ্জামান রতন।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়াকে গুরুতর সাংগঠনিক অপরাধ হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By Raytahost