
দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন
মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
না,গঞ্জে দেওভোগ এলাকায় জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন করেন না,গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে দেওভোগ এলাকায় খন্দকার টাওয়ার এর নিচ তলায় এ মিলাদ ও দোয়ার মাধ্যমে দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করা হয়।
জান্নাত খন্দকার হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান দিদার খন্দকার’র মমতাময়ী মা হামিদা খন্দকার’র উপস্থিতিতে নাসিক প্রশাসক এড. সাখায়াত হোসেন খান ফিতা কেটে দ্বিতীয় শাখাটির শুভ উদ্বোধন করেন।
এসময় দিদার খন্দকার বলেন- আমাদের এলাকার অনেকেই কম টাকা মুল্যে অনুষ্ঠান করতে চান। তাদের সে-ই দিক বিবেচনা করে আমাদের জান্নাত কনভেনশন হল-২ উদ্বোধন করার মধ্য দিয়ে যাত্রা শুরু করি। সে-ই সাথে আমি মানুষের সেবায় কাজ করে যেতে চাই। আর এজন্য এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান, দিদার খন্দকার, কবির খান, মামুন খান, মনোয়ার হোসেন শোখন প্রমূখ।
Leave a Reply