
মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ অত্যন্ত সুন্দর ও শৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নুসরাত রেবেকা। তার নেতৃত্বে পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্কুলের পুরাতন ভবন, শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসনের জনাব এডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, মোঃ রায়হান কবীর;
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব আলী নূর;
জেলা শিক্ষা অফিসার, মোঃ আতিকুর রহমান;
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জনাব মাসুকূল ইসলাম রাজিব;
মহানগরের সদস্য, জনাব আওলাদ হোসেন;
বিশিষ্ট ব্যবসায়ী ও দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি, জনাব কবির হোসেন খান;
সমিতির সাধারণ সম্পাদক, জনাব সুজন মাহমুদ;
এবং মহানগর বিএনপির সদস্য, জনাব আমিনুর ইসলাম মিঠু।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply