
মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে বন্দরে হিফজুল কুরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
স্টার রিপোর্টারঃ
মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে বন্দরে হাবিব নগরে জামিয়া মাদিনাতুল আবরার মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ জুন সকালে অএ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি ইসমাইলের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা
ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে হাজী সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ
জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা কোরআনকে তিনটি বিভাগে বিভক্ত করা হয়।
(ক) ৩০ পারা গ্রুপ,(খ)১৫পারা গ্রুপ,(গ) ৫ পারা গ্রুপ। ৩০ পারা গ্রুপের প্রথম পুরস্কার ছিল পবিত্র ওমরা হজ্জ পালন, ১৫ পারা গ্রুপের প্রথম পুরস্কার ছিল ৫০,০০০/(পঞ্চাশ হাজার টাকা), ৫ পারা গ্রুপের প্রথম পুরস্কার ছিল ৩০,০০০/ (এিশ হাজার টাকা)। প্রতি
গ্রুপের দশ জনকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়।মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে তিনি নিজে আমন্ত্রিত অতিথিদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পরিচালনা ছিলেন অএ জামিয়া মাদিনাতুল আবরার মাদ্রাসার মুহতামিম মুফতি ছগির আহমেদ।
Leave a Reply