1. online@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পাইকপাড়া Sky Bright ফুড ইউনিকের শুভ উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন অ্যাডভোকেট আবুল কালাম ১৫ নং ওয়ার্ড বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত না,গঞ্জে ভাসানী জনশক্তি পার্টির আলোচনা সভা উদ্বোধনী অনুষ্ঠিত বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় মেকানিক ইউনিয়নের দোয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতি কালে ০৪ জন সদস্য আটক জিয়ার জন্মদিন ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাবুর উদ্যোগে দোয়া অপহরণ পরিকল্পনাকারী জিতুকে এখনও পুলিশ ধরতে পারেনি বিএনপি থেকে বহিষ্কার হলেন মুন্সিগঞ্জ এর ২ স্বতন্ত্র প্রার্থী

তাদেরকে শাস্তি দিয়ে সারাজীবন জেলের ঘানি টানাতে হবে

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্ট : নারায়ণগঞ্জ ধামগড় ইউনিয়নের নয়ামাটি এলাকায় বন্দর উপজেলায়  শুক্রবার বিকেলে বিএনপির উদ্যোগে আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে

সাখাওয়াত হোসেন খান বলেন, প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে ওই আওয়ামী লীগের সন্ত্রাসী, জাতীয় পার্টির সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে শাস্তি দিয়ে সারাজীবন জেলের ঘানি টানাতে হবে। তিনি জনসাধারণকে আওয়ামী লীগের দোসরদের ধরে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান, তবে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

তিনি নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি হিসেবে উল্লেখ করে বলেন, “এই নারায়ণগঞ্জের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রামে নারায়ণগঞ্জের মানুষ বলিষ্ঠ ভূমিকা পালন করেছে

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালে যখন পাকিস্তানি বাহিনী নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন তৎকালীন আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু মেজর জিয়া কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

সাখাওয়াত খান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, গত ১৫ বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দেশের টাকা-পয়সা লুটে বিদেশে পাচার করেছে। খুন, গুম, হত্যা, নির্যাতনের মাধ্যমে এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ২০০০ কোটি টাকা পাচারের উদাহরণ টেনে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দুর্নীতির বিষয়ে প্রশ্ন তোলেন।

নারায়ণগঞ্জের ওসমান পরিবারকে ইঙ্গিত করে তিনি বলেন, সেলিম ওসমান, শামীম ওসমান এবং তাদের সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছিল। তারা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। তিনি ছাত্র আন্দোলনে নিহতদের বিচার নারায়ণগঞ্জের মাটিতে করার এবং শামীম-সেলিম ওসমানকে ফাঁসির দড়িতে ঝোলানোর হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযান সম্পর্কে তিনি জানান, সারা বাংলাদেশে এক কোটি নতুন সদস্য সংগ্রহের অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরে ৪১,০০০ এবং বন্দর উপজেলায় ১০,০০০ নতুন সদস্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি কমিটিকে ২৫ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করার এবং শিক্ষক, আইনজীবী, ডাক্তার, কৃষক, শ্রমিকসহ সমাজের ভালো মানুষদের সদস্য করার নির্দেশনা দেন। একইসাথে কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা চাঁদাবাজকে সদস্যপদ না দেওয়ার বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন।

সাখাওয়াত হোসেন খান বিএনপি, নির্বাচন এবং দেশ নিয়ে নতুন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, “সেই ষড়যন্ত্রে দেশি-বিদেশি চক্রান্ত রয়েছে। সেই ষড়যন্ত্রে পা দিয়েছে নতুন একটি চিলড্রেন পার্টি, ওই এনসিপি, নাগরিক পার্টি এবং তার সাথে হাত মিলিয়েছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও একা সরকার গঠন করবে না, বরং আন্দোলন-সংগ্রামে থাকা সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে।

ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনসহ প্রমোখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By Raytahost