1. online@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পাইকপাড়া Sky Bright ফুড ইউনিকের শুভ উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন অ্যাডভোকেট আবুল কালাম ১৫ নং ওয়ার্ড বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত না,গঞ্জে ভাসানী জনশক্তি পার্টির আলোচনা সভা উদ্বোধনী অনুষ্ঠিত বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় মেকানিক ইউনিয়নের দোয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতি কালে ০৪ জন সদস্য আটক জিয়ার জন্মদিন ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাবুর উদ্যোগে দোয়া অপহরণ পরিকল্পনাকারী জিতুকে এখনও পুলিশ ধরতে পারেনি বিএনপি থেকে বহিষ্কার হলেন মুন্সিগঞ্জ এর ২ স্বতন্ত্র প্রার্থী

ধর্মীয় উৎসবে আপনারা নিজেদের দুর্বল মনে করবেন না – অ্যাড: সাখাওয়াত

  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

রবিবার (৩১ আগস্ট) বিকেলে শহরের কালীরবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আহমেদুর রহমান তনু, জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী প্রবীর কুমার সাহা, সাবেক ট্রাস্টি হিন্দু কল্যাণ ট্রাস্ট শ্রী পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসু দেব চক্রবর্তী, এবং মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী পূর্ণ স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী তাপস কর্মকার।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “যারা হিন্দু ধর্ম পালন করেন তারা অত্যন্ত শান্তিপ্রিয়। তারা সবসময় শান্তিতে বসবাস করতে চান। নিজেদের মান-সম্মান, ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর ও ধর্মীয় স্থাপনা নির্বিঘ্নে পরিচালনার নিশ্চয়তা তারা সরকারের কাছ থেকে প্রত্যাশা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—বাংলাদেশের কোনো নাগরিক যাতে কারও দ্বারা হয়রানি বা নির্যাতনের শিকার না হন, সেটা নিশ্চিত করার দায়িত্ব বিএনপি নেবে।”

তিনি আরও বলেন, “ধর্ম মানুষকে কল্যাণের পথেই আহ্বান করে। কোনো ধর্মই অন্য ধর্মের ওপর নির্যাতন বা জুলুমের শিক্ষা দেয় না। আপনাদের সংখ্যালঘু মনে করার কোনো কারণ নেই, আপনারা বাংলাদেশের নাগরিক। আমাদের যেমন অধিকার, তেমনি আপনাদেরও সমান অধিকার। বাংলাদেশের আইন অনুযায়ী প্রশাসন আপনাদের নিরাপত্তা দিতে বাধ্য। যারা ষড়যন্ত্র করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সাখাওয়াত হোসেন আশ্বাস দিয়ে বলেন, “ধর্মীয় উৎসবে আপনারা নিজেকে দুর্বল মনে করবেন না। শক্তি ও সাহস নিয়ে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবেন। ইনশাল্লাহ, এ বছর গত বছরের তুলনায় আরও জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By Raytahost