1. online@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পাইকপাড়া Sky Bright ফুড ইউনিকের শুভ উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন অ্যাডভোকেট আবুল কালাম ১৫ নং ওয়ার্ড বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত না,গঞ্জে ভাসানী জনশক্তি পার্টির আলোচনা সভা উদ্বোধনী অনুষ্ঠিত বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় মেকানিক ইউনিয়নের দোয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতি কালে ০৪ জন সদস্য আটক জিয়ার জন্মদিন ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাবুর উদ্যোগে দোয়া অপহরণ পরিকল্পনাকারী জিতুকে এখনও পুলিশ ধরতে পারেনি বিএনপি থেকে বহিষ্কার হলেন মুন্সিগঞ্জ এর ২ স্বতন্ত্র প্রার্থী

শামীম ওসমান গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করার অভিযোগে মো. শামীম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।মঙ্গলবার (২০ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সিআইডির  সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের একটি টিম সোমবার (১৯ জানুয়ারি) সাভারে অভিযান পরিচালনা শামীম ওসমানকে গ্রেপ্তার করে। এ প্রতারণার কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে হোয়াটসঅ্যাপে পাঠানো সেই বার্তা উল্লেখ ছিল, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। একইসঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে ১ লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিপিসি, সিআইডিকে অবহিত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিসি, সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে প্রতারককে শনাক্ত করে।গ্রেপ্তার শামিম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। শামিম ওসমানের অপরাধ বৃত্তান্ত পর্যালোচনা করে জানা যায়, সে একজন পেশাদার প্রতারক। আগেও সরকারি নানা উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে।

 

এজেডএস/জেএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By Raytahost