
জিয়ার জন্মদিন ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাবুর উদ্যোগে দোয়া
মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
না,গঞ্জ মহানগর সাবেক ছাএদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম বাবুর উদ্যোগ জিয়ার জন্মদিন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী,বিএনপি সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২২ জানুয়ারি রাতে নগরীর পাইকপাড়া জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি না,গঞ্জ মহানগর ছাত্রদল
ও মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক আহমেদ,সাধারণ সম্পাদ কাজী নাঈম,সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন কাজল,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আরিফুল হক মহসিন।
এসময় উপস্থিত ছিলেন কাজী সায়েম,মাহবুব হোসেন,মিন্টুসহ বিএনপি’র অনেক নেতাকর্মীরা।
Leave a Reply