
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ৮ টি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া হুঁশিয়ারি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেব দলের নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সদর থানা সেবক দলের অন্তর্ভুক্ত ৮ টি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রদান মাসুদ রাসেল বলেন, রাজনীতি এত সোজা নয়। গত ৫ তারিখের আগে এই নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম করে গেছি
আমাদের এই স্বেচ্ছাসেবক টিম রাজনীতি সভা রাস্তায় করে গেছি। মিছিল করেছি, মিটিং করেছি, লিফলেট বিতরণ করেছি, কি শামীম ওসমান ছিল না সেদিন নারায়ণগঞ্জে?
অবশ্যই শামীম ওসমান ছিল।
আমরা এসেছি,সভা করেছি মিটিং করেছি মৃত্যুকে আলিঙ্গন করে এসেছি। দল করতে হলে ভয় কে রেখে দল করতে আসতে হবে। ভয়-ভীতি নেতাদের দিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা যাবেনা।
দল করতে হলে সংগঠন দলের প্রতি দরদ থাকতে হবে। এই মিটফোর্ড হত্যাকাণ্ড টি ভাঙ্গারি ব্যবসা দ্বন্দ্ব নিয়ে হয়েছে।কিন্তু কিছু দুষ্কৃতিকারী মহল বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে।
আমরা কোন হত্যাকান্ডকে সমর্থন করি না। আমাদের বিএনপিকে নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত চলছে, তাই আমাদের সজাগ থাকতে হবে।
বিএনপি’র বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ওই খুনি হাসিনা স্বৈরাচার দেশ দোসরদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে
এমজি মাসুদ আরো বলেন এই ইউনুস সরকারকে সময় বেঁধে দিয়েছে বিএনপি নির্বাচন করার জন্য। তাই আগামী নির্বাচনে ধানের শীষ মার্কা জনগণের মার্কা বুঝতে হবে। মা বোনদের মার্কা বুঝতে হবে।
আজ দেশের কোন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী এগিয়ে যাচ্ছে না ইউনুস সরকারের কথায় পুলিশ চলে, বিএনপি’র কথায় চলেনা।
যারা বিএনপির নামে কুটস্যা রটাতে চাচ্ছে, আপনাদের আমরা চিনি আপনাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই।
নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম হারুন ও সদস্য সচিব হাসান জুলহাস এর যৌথ সঞ্চালনায় সদর থানার এই কর্মী সভায় প্রধান আলোচক ছিলেন,
কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধনা সম্পাদক চৌধুরী ফয়সাল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজীব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু সহ, যুগ্ন আহবায়ক মির্জা জনি, যুগ্ন আহবায়ক রায়হান হক। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে এবং বক্তব্য দিয়ে এই কর্মী সভা সফল মন্ডিত করেন।
Leave a Reply