1. online@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সিগঞ্জে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ দেওভোগ জান্নাত কনভেনশন হল – ২ এর শুভ উদ্বোধন মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফতুল্লা থানা পুলিশ ও র‍্যাবের যৌথ সাড়াশি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা সহ ১২ জন গ্রেফতার স্বল্প সময়ের মধ্যে ০৯ বছরের মাদ্রাসা পড়ুয়া অপহৃত শিশু মোহাম্মদ হোসেনকে উদ্ধার ও ০১ জন অপহরণকারী গ্রেফতার করেছে পুলিশ ১৮নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পাইকপাড়া Sky Bright ফুড ইউনিকের শুভ উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন অ্যাডভোকেট আবুল কালাম ১৫ নং ওয়ার্ড বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

 

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকালে জেলা শিল্পকলা একাডেমিতে “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ,পুলিশ সুপার,মুন্সীগঞ্জ এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করার পর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করেন। বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং নতুন প্রজন্মের মেধা বিকাশে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মেলায় মুন্সীগঞ্জ জেলার উপজেলা পর্যায়ে আয়োজিত বিজ্ঞান মেলা,কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াড বিজয়ীদের নিয়ে জুনিয়র,সিনিয়র ও বিশেষ ক্যাটাগরিতে প্রকল্প উপস্থাপন,কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। মেলা ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল সেমিনার ও পুরষ্কার বিতরণীর মধ্যে দিয়ে মেলা সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By Raytahost