1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
অসহায় মানুষের পাশে মানবিক ডিসি জাহিদ, গণশুনানিতে সাতজনকে আর্থিক সহায়তা সিদ্ধিরগঞ্জে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে এমপি মান্নানের নির্দেশ মুন্সীগঞ্জে ৪৩ ও ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের স্টাডি ট্যুর ককটেল নিক্ষেপে আহত ৪ পুলিশ সদস্য, গুলিবিদ্ধ ডেভিড; উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র নারায়ণগঞ্জে ১৩ শিক্ষানবিশ এএসপির স্টাডি ট্যুর, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ স্থাপনা নারায়ণগঞ্জে যুবদল নেতা ডেভিডের ২২তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার হত্যা: অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত কাশীপুরে দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ ও মহতি অনুষ্ঠান শুরু সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা।

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা ও থানা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় সংশ্লিষ্ট সবাই দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews