1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত কাশীপুরে দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ ও মহতি অনুষ্ঠান শুরু সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী

ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল সাদা পোশাকে ওই এলাকায় যান। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন নিহত হন।

এ ঘটনায় সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

পুলিশের ধারণা, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক আস্তানা রয়েছে। অতীতেও সেখানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। কনস্টেবলের ওপর হামলার ঘটনায় মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের অভিযোগ তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছিল, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কারবার ও কিশোর অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews