মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টেঙ্গরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল কুদ্দুস (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন টেঙ্গর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় টেঙ্গর এলাকার আব্দুল কুদ্দুসের মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল কুদ্দুস টেঙ্গর এলাকার মৃত দাদন মিয়ার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply