নিজস্ব প্রতিবেদক, bdall24.com
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল করেছে মহানগর বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এতে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
বক্তব্যে টিপু বলেন, জিয়া পরিবার ও তারেক রহমানকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার যেন দেশের ২০ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে এবং তারেক রহমান যেন তাঁর বাবা-মায়ের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় সফল হন, সে প্রত্যাশায় সবাইকে দোয়া করতে হবে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা ও বরকত উল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী।
অনুষ্ঠানে আরও অংশ নেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর থানা তাঁতীদলের সভাপতি মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিলাদ ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply