নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
অনুষ্ঠানে এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা জানান, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং তাদের জন্য দোয়ার আয়োজন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply