1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দরে মুসাপুর ইউনিয়নের পাতাকাটা পুকুরপাড়ে দেখা পাওয়া সেই কুমিরটি অবশেষে উদ্ধার করা হয়েছে। টানা চার দিনের প্রচেষ্টায় জেলা প্রশাসনের নির্দেশনায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে কুমিরটি নিরাপদে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি), বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট, ইউনিয়ন পরিষদ, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার করা কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। বন বিভাগের সহায়তায় কুমিরটিকে সাফারি পার্কে স্থানান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কুমিরটি দেখার পর থেকেই এলাকাবাসীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কেউ যাতে আতঙ্কিত না হন এবং কুমিরটিরও যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তিনি বলেন, চার দিনের ধৈর্য, সতর্কতা ও পেশাদারিত্বের মাধ্যমে অবশেষে কুমিরটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বন্যপ্রাণী প্রকৃতির সম্পদ, এগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

জেলা প্রশাসক আরও বলেন, এ ঘটনা প্রমাণ করে প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে যেকোনো সংকট নিরাপদে মোকাবিলা করা সম্ভব। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি বন্যপ্রাণী দেখলে বিরক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করেন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জেলা প্রশাসনের উদ্যোগ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় এবং স্থানীয়দের সহযোগিতায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে কুমিরটি নিরাপদে উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ায় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews