1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অসহায় মানুষের পাশে মানবিক ডিসি জাহিদ, গণশুনানিতে সাতজনকে আর্থিক সহায়তা সিদ্ধিরগঞ্জে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে এমপি মান্নানের নির্দেশ মুন্সীগঞ্জে ৪৩ ও ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের স্টাডি ট্যুর ককটেল নিক্ষেপে আহত ৪ পুলিশ সদস্য, গুলিবিদ্ধ ডেভিড; উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র নারায়ণগঞ্জে ১৩ শিক্ষানবিশ এএসপির স্টাডি ট্যুর, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ স্থাপনা নারায়ণগঞ্জে যুবদল নেতা ডেভিডের ২২তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার হত্যা: অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত কাশীপুরে দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ ও মহতি অনুষ্ঠান শুরু সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে ৪৩ ও ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের স্টাডি ট্যুর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে জেলা সফর করেছেন ৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা।

বুধবার (২৫ নভেম্বর) তাঁদের এ সফর উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ উপলক্ষে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

সভায় পুলিশ সুপার শিক্ষানবিশ কর্মকর্তাদের সামনে জেলার ইতিহাস, ঐতিহ্য, জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম তুলে ধরেন। এ সময় জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি), গোয়েন্দা শাখা (ডিবি), থানা, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি অপরাধ দমন, অপরাধী শনাক্তকরণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষায় পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বিত ভূমিকা তুলে ধরা হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল পুলিশি সেবা, মাঠপর্যায়ের কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও শিক্ষানবিশ কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার মো. বদরুদ্দোজা বলেন, বাংলাদেশ পুলিশ একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। একজন পুলিশ কর্মকর্তার পেশাগত জীবনে দক্ষতা, সততা, নিষ্ঠা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণকালীন অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।

মতবিনিময় সভা শেষে শিক্ষানবিশ কর্মকর্তারা মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স, শাহ সিমেন্ট কারখানা, বাবা আদম মসজিদ, ইদ্রাকপুর কেল্লা, টংগিবাড়ীর জোড়ামঠ, শ্রীনগরের জাদুঘর এবং মাওয়া ঘাটসহ জেলার বিভিন্ন ঐতিহাসিক, ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

এ সফরের মাধ্যমে শিক্ষানবিশ কর্মকর্তারা মুন্সীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ভৌগোলিক বাস্তবতার পাশাপাশি জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews