1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সিগঞ্জের জুলাই শহীদ শারিককে নিয়ে লেখা ‘চব্বিশের সেই তরুণ’ মির্জা ফখরুলের হাতে মুন্সীগঞ্জে মাদক বিক্রির নগদ ১৮,০০০/ টাকা সহ দুই জন আসামী গ্রেফতার নগরবাসীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন প্রশাসক টংগীবাড়ী পুলিশের অভিযানে গাঁজা গাছসহ একজন গ্রেফতার নজরুল বর্ষ উদ্বোধন মুন্সীগঞ্জে ভিডিওতে যুক্ত জেলা প্রশাসন বাড়ির পাশের রান্না ঘরের নিচে পুঁতে রাখা হয়েছিল ৬০ বছরের বৃদ্ধার লাশ ডিবি পুলিশের অভিযানে ‎৫ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার মুন্সিগঞ্জ সদর থানায় নতুন (ওসি) তছলিম উদ্দিন সিদ্ধিরগঞ্জ ১ টি পিস্তল ১ টি ম্যাগাজিন সহ আসামি গ্রেফতার মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অভিযানে লৌহজংয়ে ইয়াবাসহ  (১) জন  গ্রেফতার

ভিক্টোরিয়া হাসপাতালে সেবাোর মান ও পরিষ্কার পরিছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
স্বাস্থ্যসেবার মান ও হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিতে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তিন দিনের আল্টিমেটামের পর মাঠে নেমেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুন) নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করে রোগীসেবার প্রতিটি স্তরে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিভিল সার্জন ডা. আ ফ ম মশিউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জরুরি বিভাগ, ইনডোর ওয়ার্ড, অপারেশন থিয়েটার, রান্নাঘর, টয়লেট ও বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা ঘুরে দেখেন। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার বাস্তব চিত্র জানার চেষ্টা করেন। রান্নাঘরের পরিচ্ছন্নতা, ওষুধের প্রাপ্যতা ও চিকিৎসক-নার্সের উপস্থিতিও খতিয়ে দেখা হয়।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আজ ভিক্টোরিয়া হাসপাতাল দেখলাম। রোগীরা যেন হয়রানি ছাড়া, মানসম্মত চিকিৎসা পায়—এটাই আমাদের অগ্রাধিকার। হাসপাতালের পরিচ্ছন্নতা, রান্নাঘরের স্বাস্থ্যবিধি, ঔষধ  সরবরাহ ও চিকিৎসক-নার্সের উপস্থিতি—কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না। কোনো অনিয়ম ধরা পড়লে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “হাসপাতালের বর্জ্য অপসারণ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন সব ধরনের সহযোগিতা দেবে। রোগীর স্বাস্থ্য সুরক্ষায় আমরা একসঙ্গে কাজ করব।”
জেলা প্রশাসক হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে চিহ্নিত ত্রুটিগুলো সারিয়ে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দেন। সেবার মান তদারকিতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি।
ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জের প্রধান সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনার পর হাসপাতালে পরিচ্ছন্নতা ও সেবার মান বাড়াতে অভিযান শুরু হয়েছে। নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের এই কঠোর মনিটরিং সেই ধারাবাহিকতারই অংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May   Jul »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews