1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

হরগঙ্গা কলেজে দশম তলায় আটকে পড়া মা ও শিশুকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

মো: পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়েছিলেন এক কলেজছাত্রী মা ও তাঁর দুই বছরের শিশু কন্যা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করেন। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দীর্ঘ সময় লিফটের ভেতর বন্দি থাকার পর ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে রক্ষা পান তাঁরা।
লিফট থেকে মা ও শিশু অক্ষত উদ্ধার

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সোমবার দুপুর ২টা ১৪ মিনিটে সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় লিফটে মা ও শিশু আটকা পড়ার খবর আসে। মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে এই জরুরি সংবাদ আসার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। দমকল কর্মীরা অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে কাজ করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে যান্ত্রিক ত্রুটিপূর্ণ লিফটের দরজা খুলে ভেতরে থাকা মা ও শিশুকে নিরাপদে বের করে নিয়ে আসেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার মিম (২৪) এবং তাঁর দুই বছর বয়সী শিশুকন্যা মরিয়ম হাসনাইন আরিফা। জানা গেছে, ক্লাস শেষ করে লিফটে করে নিচে নামার সময় হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং লিফটটি নবম তলায় আটকে যায়।

লিফট আটকে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের মতো করে দরজা খোলার চেষ্টা করেছিলেন। তবে নানা চেষ্টার পরও ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। বর্তমানে মা ও শিশু উভয়ই সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তাঁদের কোনো শারীরিক ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews