টংগীবাড়ী পুলিশের অভিযানে গাঁজা গাছসহ একজন গ্রেফতার
মোঃ পন্ডিত হেসেন বিশেষ প্রতিনিধি :
টংগীবাড়ী পুলিশের অভিযানে গাঁজা গাছসহ একজন গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় মুন্সীগঞ্জ পুলিশ সুপার কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার সকল থানা ফাঁড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ০২-০৭-২০২৬ খ্রি. বৃহস্পতিবার টংগীবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোনারং চৌরাস্তা সংলগ্ন কাজী পয়েন্ট মার্কেটের একতলা ভবনের ছাদে জনৈক আনিছ মিজি (৫৮), পিতা- রহম আলী মিজি, সাং- মধ্য সোনারং, থানা- টংগীবাড়ি, জেলা- মুন্সীগঞ্জ অবৈধভাবে গাঁজা গাছ রোপন ও পরিচর্যা করিয়া আসিতেছে। পরবর্তীতে পুলিশের টের পাইয়া অভিযুক্ত আনিছ মিজি পালানোর চেষ্টা করলে টংগীবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।পুলিশ গণমাধ্যমকে জানায়
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply