1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, বিপুল টি-শার্ট-স্টিকার জব্দ

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার-প্রচারণামূলক সামগ্রী প্রস্তুতের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ টি-শার্ট ও স্টিকার জব্দ করেছে পুলিশ। অভিযানের সময় আরও ৬ থেকে ৭ জন ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ৫৫/২৭ এসএম মালেহ রোডের রিভারভিউ কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত একটি ছাপাখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. রমজান হোসেন ও এসআই (নিঃ) মো. সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিতাইগঞ্জ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে শিহাব আহম্মেদ আরাফাত (২৮), ১১৪/১ বি কে রোড এলাকার মো. জামির হোসেন রনির ছেলে মো. জিহাদ হোসেন ওরফে আলিফ (১৯), দেওভোগ-পাক্কা রোড এলাকার মো. আজম হোসেন খানের ছেলে মো. সামির হোসেন খান (২৬) এবং হৃদম প্লাজা ৫ম বান্ডলা এলাকার আবুল খায়েরের ছেলে মো. রাকিবুল হাসান (৩২)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা, প্রচার-প্রচারণা এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার জন্য আহ্বানের মতো কার্যক্রমে জড়িত ছিলেন।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত এবং ঘটনাস্থলে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া অবস্থায় শেখ মুজিবুর রহমানের ছবি ও বিভিন্ন রাজনৈতিক স্লোগান সংবলিত ৭০টি কালো রঙের গোলগলা টি-শার্ট, শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ৪০টি লেমিনেটেড স্টিকার এবং স্টিকারবিহীন আরও ১০টি কালো রঙের গোলগলা টি-শার্ট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতগুলো যথাযথ জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে পুলিশের ধারণা, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রচার-প্রচারণামূলক সামগ্রী প্রস্তুতের কাজে জড়িত ছিলেন।

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী/১৩) এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা, সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews