1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৯ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য  ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানাধীন চাষাড়া-সাইনবোর্ড সড়কের পূর্ব পাশে শান্তিধারা ২ নম্বর রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ৯ জনকে আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাব্বি (২০), ইয়াছিন আরাফাত (২০), শিমুল (২০), মো. পলক (১৮), আবরার আহম্মেদ (১৮), ফেরদাউছ (১৮), তানভির হোসেন (১৮), নয়ন (১৯) ও আবু বক্কর (১৮)। তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর এবং বরগুনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বলে পরিচয় দিয়েছেন বলে দাবি পুলিশের। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও প্রচারণার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews