মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ফজল ওরফে ফয়সাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার ছোটকাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই মোহাম্মাদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল ছোটকাটাখালী এলাকার ফজলের বাড়ির গলির পথের মাথার সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ফজল ওরফে ফয়সালকে আটক করে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফজল ওরফে ফয়সাল ছোটকাটাখালী এলাকার মৃত আফতাবের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply