মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে লৌহজং থানাধীন হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মুক্তা আক্তার (২৭), লৌহজং উপজেলার পূর্ব গাওদিয়া এলাকার মৃত নুর মোহাম্মদ মৃধার মেয়ে ও হানিফ মাদবরের স্ত্রী এবং আইরিন ওরফে নেহা (২০), একই এলাকার হানিফ মাদবরের স্ত্রী।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের কঠোর নির্দেশনায় লৌহজং থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এসআই (নিঃ) অভিজিৎ পোদ্দার। এ সময় সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুই নারীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply