নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ আহাম্মদ আলী বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বাইক দুর্ঘটনায় আহত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া হচ্ছে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মোঃ আহাম্মদ আলীর দ্রুত সুস্থতা কামনা করে সাংবাদিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সম্পূর্ণ আরোগ্য লাভের তৌফিক দেন—আমিন।
Leave a Reply