মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আল হাবিব @ রুস্তম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেল ২টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানাধীন নৈদিঘীরপাথর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নৈদিঘীরপাথর সাকিনস্থ আওলাদ হোসেনের চায়ের দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালান।
এ সময় আল হাবিব @ রুস্তম (পিতা—মৃত সোহরাব মিয়া, সাং—নৈদিঘীরপাথর, থানা ও জেলা—মুন্সীগঞ্জ)কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।
Leave a Reply