1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল মাদকমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের বিশাল জনসভা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘ব্লেড সজিব’ নামে পরিচিত ডাকাত গ্রেফতার কাশিপুরে মানুষের সমস্যা শুনে সমাধানে উদ্যোগী সোহেল মাহমুদ লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স টঙ্গীবাড়ী থানাধীন সেরাজাবাদ এলাকার সনিবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় নয়ন নামে এক ব্যক্তির স্বর্ণের দোকানের সামনের রাস্তা থেকে মোঃ জসিম শেখ (৪৩) ও নাজিম (২৭) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার জসিম শেখ মুন্সীগঞ্জের চরডুমুরিয়া (আউশিপাড়া) এলাকার মৃত চান মিয়ার ছেলে। অপর গ্রেফতার নাজিম দক্ষিণ বেহেরকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার জসিম শেখের বিরুদ্ধে এর আগে মাদক সংক্রান্ত আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews