মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন শিলমন্দি এলাকায় মুন্সীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পশ্চিম পাশে সজিব মোল্লার মালিকানাধীন মীর সুপার শপের সামনের পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জের রমজানবেগ এলাকার শরীফ দেওয়ানের ছেলে মোঃ বাহাদুর দেওয়ান (৪৫) এবং গুহেরকান্দি এলাকার মৃত হারুন মোল্লার ছেলে মোঃ তাজেল মোল্লা (৪২)।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply