সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ আগস্ট দুপুরে সনাতন পাল লেন নারায়ণগঞ্জস্থ হোসিয়ারী ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের জেনারেল সহ-সভাপতি মোঃ দুলাল মল্লিক, এসোসিয়েট সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাছির শেখ, এবং পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মোঃ আব্দুল হাই, মোঃ মিজানুর রহমান, মোঃ আতাউর রহমান, হাজী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব মোঃ মনির হোসেন, মোঃ সাইফুল ইসলাম হিরু শেখ ও নাছিম আহমেদ সহ স্থানীয় হোসিয়ারী ব্যবসায়ীবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও হোসিয়ারী শিল্পের ধারাবাহিক অগ্রগতির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।
Leave a Reply