মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লাকে (৪৬) গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের মুক্তারপুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খাইরুদ্দিন মোল্লা মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের মতলব মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খাইরুদ্দিন মোল্লার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ বিস্ফোরক আইনে চারটি এবং মারামারির তিনটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করতেন বলে জানা গেছে। এছাড়া নারায়ণগঞ্জের আজমেরী ওসমানের সহযোগী হিসেবে কাজ করার বিষয়েও স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে।
পুলিশ জানিয়েছে, ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার খাইরুদ্দিন মোল্লাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।
সূত্র: মুন্সীগঞ্জ জেলা পুলিশ, মিডিয়া সেল।
Leave a Reply