1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি নারায়ণগঞ্জে এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জে বন্দর ও সিদ্ধিরগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার সোনারগাঁয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির মুন্সীগঞ্জে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ বোস কেবিনের ঐতিহ্যেও নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২ নারায়ণগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি, মাদক-চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

নারায়ণগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ: জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২৬ উদযাপন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নারায়ণগঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আলী নূর খান।

সভায় জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপনের প্রস্তুতি, দুর্গাপূজা উপলক্ষে সড়কে যানজট নিয়ন্ত্রণ, গণপরিবহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাতায়াত নির্বিঘ্ন রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে অটোরিকশার প্রায় সাত হাজার নম্বর প্লেট বিতরণ করা হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অটোরিকশার উল্টো পথে চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া দুর্গাপূজার ছুটিতে মহাসড়কে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন ছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও সভায় তুলে ধরা হয়।

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, উৎসবের সময় যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক-শ্রমিক, ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। এ ক্ষেত্রে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ভিআইটিএর পরিচালক মাহবুব আলম, নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার এ কে এম মেহেদী হাসান, জেলা তথ্য কর্মকর্তা রেহেনা আক্তার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আক্তার সোহেল ও আহমেদুল রহমান তনু, ট্রাফিক মনিটরিং টিমের প্রতিনিধিরা, তোলারাম কলেজের অধ্যাপক মশিউর রহমান, সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো. সাদ্দাম হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন, উৎসব পরিবহনের পরিচালক মাহবুব হোসেন রতন, শ্রমিক ইউনিয়ন (২৫৮৪)-এর সভাপতি সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন।

এ ছাড়া জেলা ট্রাক পরিবহনের মালিক-শ্রমিক প্রতিনিধি, নিরাপদ সড়ক বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews