1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি নারায়ণগঞ্জে এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জে বন্দর ও সিদ্ধিরগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার সোনারগাঁয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির মুন্সীগঞ্জে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ বোস কেবিনের ঐতিহ্যেও নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২ নারায়ণগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি, মাদক-চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি, মাদক-চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) আইজিপি নারায়ণগঞ্জ সদর থানাধীন শ্রী রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে আইজিপি বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

তিনি আরও বলেন, “মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।”

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শংকর কুমার দে, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা শ্রী প্রবীর কুমার মিত্রসহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস কক্ষে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিট প্রধান, সরকারি কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারাদেশে বিপুলসংখ্যক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, উপজেলা পর্যায়ে কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে সদস্যসচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইবার অপরাধ প্রসঙ্গে আইজিপি বলেন, অনলাইন প্রতারণা, অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি বন্ধে পুলিশের সাইবার ইউনিট কাজ করবে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত ডিআইজি, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার, ৬২ বিজিবির সিও, এনএসআইয়ের পরিচালক, সিভিল সার্জন, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক, আনসার কমান্ড্যান্টসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews