1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি নারায়ণগঞ্জে এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জে বন্দর ও সিদ্ধিরগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার সোনারগাঁয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির মুন্সীগঞ্জে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ বোস কেবিনের ঐতিহ্যেও নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২ নারায়ণগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি, মাদক-চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ বোস কেবিনের ঐতিহ্যেও

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। শারদীয় দুর্গোৎসবের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। পরে নগরীর শতবর্ষী ঐতিহ্যবাহী খাবারের দোকান বোস কেবিনে গিয়ে দুধ চায়ের স্বাদ গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে খোঁজখবর নেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে তিনি এসব স্থান পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করছিলেন তিনি। এমন একটি স্থানে যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি। আমলাপাড়ার আয়োজন তাঁকে সত্যিই মুগ্ধ করেছে বলেও জানান তিনি। একই সঙ্গে স্থানীয়দের আতিথেয়তার প্রশংসা করেন।

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে আমলাপাড়া পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে মনোজ্ঞ দলীয় নৃত্য পরিবেশন করা হয়। এ ছাড়া আমলাপাড়া পূজার শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বোস কেবিনে যান। সেখানে তিনি দুধ চায়ের স্বাদ গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির শত বছরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে।

নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনও পরিদর্শন করেন। এ সময় তিনি ফাউন্ডেশনের কারুপল্লী ও জামদানি পল্লী ঘুরে দেখেন এবং দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও কারুশিল্প সম্পর্কে ধারণা নেন।

মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

আমলাপাড়া পূজামণ্ডপ, বোস কেবিন, পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews