নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোঃ সানোয়ার হোসেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে বুধবার (২১ অক্টোবর ২০২৬) তাঁকে র্যাংক ব্যাজ পরিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন জানান এবং তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।
পদোন্নতি পাওয়ায় মোঃ সানোয়ার হোসেনের সহকর্মীদের মধ্যেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
Leave a Reply