1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1145460136748694" crossorigin="anonymous">
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ ফতুল্লায় বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন বাইক দুর্ঘটনায় আহত সাংবাদিক আহাম্মদ আলী, দোয়া কামনা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল মাদক ও অপরাধ দমনে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান বন্দরে জমি বিরোধের জেরে হামলা: চিকিৎসাধীন অবস্থায় শাহীন নিহত লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জ পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জের সম্মাননা স্মারক

মুন্সীরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬

মুন্সীরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

মো পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ মুন্সীরহাট বাজারে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ জুন) এ জবাইখানার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-
৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম. এ. জলিল, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর জবাইখানার কার্যক্রমের একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে একটি গরু আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে জবাই, চামড়া ছাড়ানো এবং সম্পূর্ণ প্রক্রিয়াজাতকরণের ধাপসমূহ উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক এ পশু জবাইখানার মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংসের মান নিয়ন্ত্রণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাংস সরবরাহ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। পাশাপাশি পৌর এলাকার বাসিন্দারা আরও স্বাস্থ্যসম্মত ও মানসম্মত সেবা পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews