স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের মা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও চেহলাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা নারায়ণগঞ্জের গোগনগর বড় মসজিদে এ আয়োজন করা হয়। এতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে হালকায়ে জিকির, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়। পরে মায়ের কবর জিয়ারত করেন যুবদল নেতা জোসেফ।
মমতাজ বেগম ছিলেন দৈনিক নারায়ণগঞ্জের শতকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেনের স্ত্রী। তাঁর ছেলে কেএম মাজহারুল ইসলাম জোসেফ নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহানগর যুবদলের নেতা।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন শকু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি হিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মোনাজাতে মরহুমা মমতাজ বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক প্রার্থনা করা হয়।
Leave a Reply