1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মো: পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি :

মুন্সীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা। বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, যানজট নিরসন এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশি টহল বাড়ানোর দাবি জানান।

পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও জঙ্গিবাদ প্রতিরোধের পাশাপাশি যানজট নিরসনে পুলিশ কাজ করবে। একই সঙ্গে বাল্যবিবাহ, আত্মহত্যা, অনলাইন জুয়া, সাইবার বুলিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার আরও বলেন, বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও সাংবাদিকরা সম্মিলিতভাবে কাজ করলে জেলার সার্বিক পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ আকবর আলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews