মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোমান হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাতে সিরাজদিখান থানার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন এলাকায় চোরমর্দন সেতুর ঢালে একটি কাঁচা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার রোমান হাওলাদার চোরমর্দন এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিরাজদিখান থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply