বিশেষ প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের চরশিলমন্দি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন চরশিলমন্দি এলাকায় মো. মোতালেব সরকারের বসতবাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মুন্সীগঞ্জের ভট্টাচার্যপাড়া এলাকার বাবুল খানের ছেলে মো. ইমন খান (৩০) এবং চরশিলমন্দি এলাকার মৃত মোতালেব সরকারের ছেলে মো. টিটু সরকার (৩৫)।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই দুই ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
Leave a Reply