1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর ১৫ দিনের সশ্রম কারাদণ্ড মুন্সীগঞ্জ ডিবির অভিযানে টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল মাদকমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের বিশাল জনসভা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘ব্লেড সজিব’ নামে পরিচিত ডাকাত গ্রেফতার কাশিপুরে মানুষের সমস্যা শুনে সমাধানে উদ্যোগী সোহেল মাহমুদ লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর ১৫ দিনের সশ্রম কারাদণ্ড

  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ১১ জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অভিযানে ১১ জনকে আটক করা হয়।

পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আবদুল কাদের হোসেন ওরফে ফালান (৪০), মো. আনোয়ার হোসেন কুট্টি (৪০), জামাল (২৮), উৎস (১৯), অনন্ত রায় (১৯), মো. নাজমুল (১৯), রিপন (২৬), সবুজ মাঝি (২৮), রাজা মিয়া (২৬), মো. হাসান (২৮) ও মেহেদী হাসান (২০)।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews