1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
কাশীপুরে দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ ও মহতি অনুষ্ঠান শুরু সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী তারেক রহমানের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্দরে চার দিনের চেষ্টায় উদ্ধার সেই আট ফুটের কুমির, সাফারি পার্কে স্থানান্তর নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালী গ্রেপ্তার

কাশীপুরে দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ ও মহতি অনুষ্ঠান শুরু

  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক লালন সাধুসঙ্গ ও মহতি অনুষ্ঠান। রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় মধ্য নরসিংপুর এলাকার মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, ৭ ও ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (২২ ও ২৩ নভেম্বর ২০২৬) রবিবার ও সোমবার দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাধু-গুরু, লালনভক্ত, অনুসারী ও দর্শনার্থীরা অংশ নিচ্ছেন।

বার্ষিক এ সাধুসঙ্গ ও মহতি অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফকির শাহজালাল। লালন দর্শন, মানবতাবাদ, আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক চেতনার চর্চাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে নানা সাধুসঙ্গ ও আধ্যাত্মিক কার্যক্রম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনব্যাপী এ আয়োজনে লালনভক্ত, সাধু-গুরু ও দর্শনার্থীদের অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সর্বস্তরের ভক্ত, অনুসারী ও দর্শনার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

স্থান: মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি, মধ্য নরসিংপুর, কাশীপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews