নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জে যুবদল নেতা ডেভিডের ২২তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল
নারায়ণগঞ্জে যুবদল নেতা মমিন উল্লাহ ডেভিডের ২২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে নজরুল ইসলাম ফরিদ রানার নেতৃত্বে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, মাসুকুল ইসলাম রাজীব, রেজা রিপন, তপন, রোমান, জুলহাস, জাহাঙ্গীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মাহফিলে মরহুম মমিন উল্লাহ ডেভিডের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়।
Leave a Reply