1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
অসহায় মানুষের পাশে মানবিক ডিসি জাহিদ, গণশুনানিতে সাতজনকে আর্থিক সহায়তা সিদ্ধিরগঞ্জে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে এমপি মান্নানের নির্দেশ মুন্সীগঞ্জে ৪৩ ও ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের স্টাডি ট্যুর ককটেল নিক্ষেপে আহত ৪ পুলিশ সদস্য, গুলিবিদ্ধ ডেভিড; উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র নারায়ণগঞ্জে ১৩ শিক্ষানবিশ এএসপির স্টাডি ট্যুর, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ স্থাপনা নারায়ণগঞ্জে যুবদল নেতা ডেভিডের ২২তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার হত্যা: অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত কাশীপুরে দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ ও মহতি অনুষ্ঠান শুরু সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ককটেল নিক্ষেপে আহত ৪ পুলিশ সদস্য, গুলিবিদ্ধ ডেভিড; উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় কথিত মাদক সম্রাট আব্দুল্লাহ, প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে ডেভিডের ডান পায়ে আঘাত লাগে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে ও বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় একদল মাদক কারবারি তাদের ওপর হামলা চালায়। এএসআই সাত্তার প্রাণে রক্ষা পেলেও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন কনস্টেবল আনোয়ার।

এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল তদন্ত ও গ্রেপ্তার অভিযান শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান চালিয়ে সামাদ ও হাসান নামে আরও দুজনকে আটক করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার দুজনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তাসলিম পট্টির নুর হোসেনের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালায় পুলিশ। সেখানে হত্যা মামলার প্রধান আসামি ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন বলে জানিয়েছে পুলিশ।

এ সময় আত্মরক্ষার্থে এবং আসামিকে আটক করতে ফতুল্লা থানার কনস্টেবল পারভেজ তার শর্টগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। ককটেলের আঘাতে চার পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে আহত ডেভিডকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠানো হয়।

অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম, তিনটি ধারালো দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অন্যদিকে, এসআরবি-১১ নারায়ণগঞ্জ সদর টিমের সদস্যরা এসআরবি হেডকোয়ার্টার্স ঢাকার সহযোগিতায় পৃথক অভিযান চালিয়ে জাবেদ কায়সার আজাদ ও আদর নামে আরও দুজনকে গ্রেপ্তার করেন

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ছয়জন হলেন—আব্দুল্লাহ (৩২), মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনকে আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযানে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল এবং আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মামলাটির তদন্ত করছেন ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, বিপিএম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews