1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল মাদকমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের বিশাল জনসভা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘ব্লেড সজিব’ নামে পরিচিত ডাকাত গ্রেফতার কাশিপুরে মানুষের সমস্যা শুনে সমাধানে উদ্যোগী সোহেল মাহমুদ লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কামাল মজুমদার :

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আজ  মুন্সীগঞ্জে আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জ  জেলা প্রশাসনের আয়োজনে মুন্সীগঞ্জ কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং সিভিল সার্জন, মুন্সীগঞ্জ।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে  শহীদদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের আদর্শ ও চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সততা, দেশপ্রেম, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে জুলাইযোদ্ধা শহীদ পরিবারের সদস্য এবং গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  গণমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews