মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
জিয়াউল হক মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুর ২টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন উত্তর মহাকালী এলাকার কাদির খলিফার বসতবাড়ির সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানটি পরিচালনা করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—উত্তর মহাকালী এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে রাকিব মোল্লা (২৭), মৃত নাজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৮), আনোয়ার হোসেন গাজীর ছেলে শাওন গাজী (২৫) এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাঁচরুখি এলাকার জাহিদ মিয়ার ছেলে অমিত মিয়া (২৩)।
ডিবি পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উত্তর মহাকালী এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply