1. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল মাদকমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয়ে জামায়াতের বিশাল জনসভা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘ব্লেড সজিব’ নামে পরিচিত ডাকাত গ্রেফতার কাশিপুরে মানুষের সমস্যা শুনে সমাধানে উদ্যোগী সোহেল মাহমুদ লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার টঙ্গীবাড়ীর সেরাজাবাদে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট ২০২৬ খ্রি. রাত ৯টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে টংগীবাড়ী থানাধীন হাসাইল (ইসলামপুর) এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শাহ আলম কাজীর ছেলে রনি কাজীর বসতঘর থেকে দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক এবং মেটাল পাইপ দিয়ে তৈরি একটি কুড়ালসহ মোঃ রাজিব সরকার (২৬) ও মোঃ রনি কাজী (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজিব সরকার মুন্সীগঞ্জের কংশপুরা (মোল্লাকান্দী) এলাকার দীন ইসলামের ছেলে। অপর গ্রেফতারকৃত রনি কাজী টংগীবাড়ী থানাধীন হাসাইল ইসলামপুর এলাকার শাহ আলম কাজীর ছেলে।
পুলিশের দাবি, অভিযানে কাঠের বাটযুক্ত একটি দেশীয় পাইপগান, যার কৌণিক দূরত্ব ২৪ ইঞ্চি এবং মোটরসাইকেলের ডিস্ক ব্রেক ও মেটাল পাইপ দিয়ে তৈরি একটি কুড়াল, যার দৈর্ঘ্য ২৯ ইঞ্চি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By BreakingNews