বন্দরে ১২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
১০ আগস্ট ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে বন্দর থানার এসআই (নিঃ) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল কামতাল এলাকার ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে একটি ফাঁকা জায়গায় অভিযান চালায়। এ সময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার পূর্বের অপরাধসংক্রান্ত তথ্য (পিসিপিআর) যাচাই করে একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply